Friday, 21 March 2014

আমার পরান যাহা চায় তুমি তাই

আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো |
তোমা ছাড়া আর এ জগতে মোর  কেহ নাই, কিছু নাই গো ||

তুমি সুখ যদি নাহি পাও,   যাও সুখের সন্ধানে যাও -
আমি   তোমারে পেয়েছি হৃদয়মাঝে,  আর কিছু নাহি চাই গো || 

আমি   তোমার বিরহে রহিব বিলীন,  তোমাতে করিব বাস
         দীর্ঘ  দিবস দীর্ঘ  রজনী,  দীর্ঘ  বরষ-মাস |

যদি     আর - কারে ভালোবাস,  যদি  আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,  আমি যত দুখ পাই গো ||

তবে তুমি যাহা চাও তাই যেন পাও,  আমি যত দুখ পাই গো || 
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,  আমি যত দুখ পাই গো || 

Jadoo TV Jadoo TV Jadoo TV Jadoo 3 BTV Box Jadoo Jadoo 2

No comments:

Post a Comment