আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো |
তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো ||
তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও -
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো ||
আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস |
যদি আর - কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস,