Monday, 7 November 2011

আমি চিনি গো চিনি তোমারে

আমি       চিনি গো চিনি  তোমারে ওগো বিদেশিনী |
তুমি       থাক  সিন্ধুপারে ওগো বিদেশিনী ||
তোমায়   দেখেছি শারদপ্রাতে , তোমায়     দেখেছি মাধবী রাতে,
তোমায়   দেখেছি হৃদি মাঝারে     ওগো বিদেশিনী |
আমি      আকাশে পাতিয়া কান    শুনেছি      শুনেছি তোমারি গান,
আমি     তোমারে সঁপেছি প্রাণ      ওগো বিদেশিনী |
            ভুবন ভ্রমিয়া শেষে    আমি এসেছি নুতন দেশে,
আমি     অতিথি তোমারি দ্বারে       ওগো বিদেশিনী ||

No comments:

Post a Comment